দীর্ঘ প্রায় দেড় যুগ পর আবারও চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ২১ মে প্রকাশ হচ্ছে না। আগে এদিন ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন ঈদের পর, জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ. এস. এম. সিরাজুদ্দোহা গণমাধ্যমকে জানান, ফল প্রস্তুতির কাজ চলমান রয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রকাশ সম্ভব না হওয়ায় নতুন করে জুনের প্রথম সপ্তাহকে লক্ষ্য ধরা হয়েছে। চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। পরীক্ষাগুলো ধাপে ধাপে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নেওয়া হয়। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন ছিল। এবারের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, ছাত্র ও ছাত্রীর মধ্যে সমান হারে বৃত্তি বণ্টন করা হবে। এছাড়া মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এব...